দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন নির্ধারণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রহমান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জিপি খন্দকার রকিবুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুল আওয়াল ও আব্দুল বাতেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়, টিলা, বনাঞ্চল ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে শেরপুর পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জেলা। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার করে জেলার পর্যটনকেন্দ্রগুলোকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার সুযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, শেরপুরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জেলার পর্যটনকেন্দ্রগুলোর প্রচার ও পর্যটকবান্ধব পরিবেশ তৈরিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এমএস/